ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 21 November 2019, 19:41

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, সাংগঠনিক সম্পাদক রামপ্রসাদ হালদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জ্বল, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বাবু।

প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সজীব হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু গাজী, সাবেক ছাত্রলীগ নেতা কাহারুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিতে শেখ লিটন হোসেনকে সভাপতি, শিমুল হোসেনকে সাধারণ সম্পাদক ও ইয়াদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *