ঢাকাWednesday , 20 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ সম্মেলনে শরিফুলের দাবি: পৌর কাউন্সিল কালু কোন সন্ত্রাসী বা ভূমি দস্যুতার সাথে জড়িত নন

admin ঢাকা
আপডেট: 20 November 2019, 21:47

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল শেখ জাহাঙ্গীর হোসেন কালু কোন সন্ত্রাসী বা ভূমি দস্যুতার সাথে জড়িত নন বলে দাবি করে দু:খ প্রকাশ করেছেন সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত আবু তালেব সরদারের পুত্র শরিফুল ইসলাম। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশপোল মৌজায় আমার মায়ের নামিয় সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী ব্যক্তিদের সাথে আমার বিরোধ রয়েছে। এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল আমাকে একটি সংবাদ সম্মেলন করার জন্য চাপ প্রয়োগ করে। গত ৮ জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে অনাকাক্সিক্ষত ভাবে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়। উক্ত সংবাদটি ৯ জুলাই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। যা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে। উক্ত জমি-জমা সংক্রান্ত বিষয়ে কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন কালুর কোন সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে কাউন্সিলের নাম থাকায় আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।
কাউন্সিলার কোন ধরনের দখলদার ও বা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নন। তার রাজনৈতিক এবং সামাজিক সুনাম নষ্ট করার জন্য একটি মহল বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আমাকে দিয়ে এ ধরনের মিথ্যা সংবাদ সম্মেলন করিয়ে নিয়েছে। যে কারণে এটি আমি করতে বাধ্য হয়েছিলাম। এ ঘটনায় কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন কালুর সম্মানের ক্ষতি হয়েছে। বিষয়টি অনাকাক্সিক্ষত এবং অনিচ্ছাকৃতভাবে হওয়ায় আমি ব্যথিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *