শ্যামনগরে বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শ্যামনগর প্রতিনিধি: লবণের মূল্য নিয়ে জনমনে বিভ্রান্তি ও অস্তিতিশীল পরিস্তিতি সৃষ্টি করার দায়ে শ্যামনগর উপজেলায় বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টা হতে কয়েক ঘণ্টা ব্যাপী উপজেলা নুরনগর, নওয়াবেঁকী, মুন্সিগঞ্জ, গ্যারেজ ও হরিনগর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মুন্সিগঞ্জ বাজারে অধিক মূল্যে লবণ বিক্রি করার জন্য মুদি ব্যবসায়ী জয়নাল গাজীকে ১৫ হাজার এবং একই বাজারে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে আবু মুছা কাজলকে ৩ হাজার ও নুরনগর বাজারে অধিক মূল্যে লবণ বিক্রির জন্য মুদি ব্যবসায়ী বাবু লাল কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি)-এর সাথে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন ও থানা পুলিশ। জনমনে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্তা গ্রহণ করা হবে বলে উপস্তিত সকলের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান জানান।

Leave a Reply