ঢাকাWednesday , 20 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 20 November 2019, 21:17

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। মঙ্গলবার রাতে ভোমরা সীমান্তের একটি পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম আলামিন সরদার (২৭)। সে সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার আব্দুল বারীর ছেলে।

র‌্যাব জানায়, ভোমরা সীমান্তে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহিনুর ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় ভোমরা সীমান্ত থেকে আশু মার্কেট যাওয়ার পথে একটি কালভার্ট এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা ও একটি মোবাইলসহ আলামিনকে হাতে নাতে আটক করা হয়। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আলামিনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *