ঢাকাWednesday , 20 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

admin ঢাকা
আপডেট: 20 November 2019, 20:14

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’তে ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শক করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শাহাদাৎ হোসেন।
বুধবার (২০ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিনি ইউনিয়নের রামনগর, শংকরপুর, মানপুর, নেঙ্গী, রঘুনাথপুর এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোজ্জামেল হক রাসেল, জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির সদস্য সাফিয়া পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার আশরাফুল হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *