কলারোয়ায় তুচ্ছ ঘটনায় মারামারি, আহত-১
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তুচ্ছ একটি ঘটনার জেরে নছিমন চালক আমিরুলকে পিটিয়ে গুরুতর জখম করেছে এক মোটর সাইকেল চালক। সামান্য আহত হয়েছে অভিযুক্ত মোটর সাইকেল চালক শফিউল্লাহ রাজু ও আরোহী মজনু নামে আর একজন। ঘটনার বিবরণে জানা যায় বুধবার বেলা ১টার দিকে কলারোয়া পাকা পুলের পশ্চিমে গরু হাটের তিন রাস্তার নিকটে রাস্তার উপরে নছিমন থামিয়ে যাত্রী উঠানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। গুরুতর আহত নছিমন চালক আমিরুল জানায় কথা কাটাকাটির এক পর্যায়ে হেলমেট পরিহিত মোটর সাইকেল চালক হেলমেট খুলে আমার মাথায় আঘাত করলে আমি ঘটনাস্তলেই অজ্ঞান হয়ে পড়ি। আহত আমিরুল স্তানীয় আলাইপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। অভিযুক্ত মোটর সাইকেল চালক স্তানীয় বদ্দিপুর গ্রামের ফজলুল হকের পুত্র সৌদি আরব ফেরত শফিউল্লাহ রাজু বলেন নছিমন চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে মারধর শুরু করে এক পর্যায়ে আমি আমার হেলমেট খুলতে গেলে নছিমন চালক আমিরুল আঘাত প্রাপ্ত হয়। কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর দুইটা ভাই এসে আমাদের দুজনকেই মারপিট করে এবং দোকানে থাকা আর একজন এসে আমাদের লাঠি দিয়ে আঘাত করেছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ভাই কলারোয়া বাজার ব্যবস্তাপনা কমিটির সাধারণ সম্পাদক আলিমুরের সাথে কথা হলে তিনি বলেন আমার দোকান থেকে প্রায় ১০০ গজ দুরের ঐ ঘটনার এক পর্যায়ে আমি সেখানে পৌঁছে দেখি নছিমন চালকের মাথা কপাল দিয়ে রক্ত ঝরছে আর কিছু ভ্যান নছিমন চালকেরা মোটর সাইকেলের দুই আরোহীকে ধাক্কা ধাক্কি করছে। আমি তাদেরকে সরিয়ে দিয়ে কলারোয়া থানায় ফোন দিয়ে বিষয়টি অবগতি করি এবং সাথে সাথে কয়েকজন পুলিশ ঘটনাস্তলে এসে আহত আমিরুলকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং মোটর সাইকেলের দুই জনকে তাদের মোটর সাইকেলসহ থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যান চালক আমিরুল কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি আছে এবং অভিযুক্ত মোটরসাইকেল চালক শফিউল্লাহ রাজু ও আরোহী মজনু পুলিশ হেফাজতে কলারোয়া সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস।

Leave a Reply