ঢাকাMonday , 18 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলায় তালার উন্নয়ন প্রচেষ্টা দ্বিতীয় রানার-আপ নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 18 November 2019, 21:42

তালা প্রতিনিধি : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত উন্নয়ন মেলা-২০১৯ তালার উন্নয়ন প্রচেষ্টা দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর ) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসফ আয়োজিত উন্নয়ন মেলা-সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম.এ.মান্নান (এমপি) এর কাছ থেকে দ্বিতীয় রানার আপ-এর পুরস্কার গ্রহণ করেন উন্নয়ন প্রচেষ্টার পক্ষে প্রোগ্রাম অফিসার (আর এন্ড ডি) শাহনেওয়াজ কবির। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হাবিবুন নাহার (এমপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, পিকেএসএপ-এর ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *