ঢাকাSunday , 17 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিয়াম মটরস্’র শো-রুমের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 November 2019, 21:29

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আকিজ মটরস্’র অনুমোদিত ডিলার মেসার্স সিয়াম মটরস্’র শো-রুমের উদ্বোধন ও গাড়ি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে আব্দুর রউফ মার্কেটে আকিজ মটরস্’র অনুমোদিত ডিলার মেসার্স সিয়াম মটরস্’র আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আকিজ মটরস্’র প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা’র সহকারী পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেসার্স সিয়াম মটরস্’র স্বত্বাধিকারী মো. কবিরুল ইসলাম ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য হামিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *