ঢাকাSunday , 17 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচিত কমিটি অনুমোদন

admin ঢাকা
আপডেট: 17 November 2019, 21:49

ডেস্ক রিপোর্ট: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৭/১১/২০১৯ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৩/১০/১৯ তারিখের বিশেষ সাধারণ সভা ও ২০১৯-২০২১ মেয়াদে নির্বাচনে নির্বাচিত ১-৭ নং ক্রমিকে বর্ণিত ০৭ জন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্ডার ১৯৭৩(প্রেসিডেন্ট অর্ডার নং ২৬ অফ ১৯৭৩) এর ৭ (৪) এর প্রদত্ত ক্ষমতাবলে ৮/১০ নং ক্রমিকে বর্ণিত ০৩ জন সদস্যকে ২০১৯-২০২১ মেয়াদের জন্য সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করে মাননীয় চেয়ারম্যান’র অনুমোদনক্রমে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

পদাধিকার বলে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ নুরুল হক, সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন ইর রশিদ, মকসুমুল হাকিম, মো. সাহাদাৎ হোসেন, জ্যোৎছ্না আরা, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ তহিদুর রহমান ডাবলু ও শেখ আব্দুর রশিদ। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচিত কমিটির অনুমোদন দেওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনকে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও আজীবন এবং সাধারণ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *