ঢাকাSunday , 17 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুলবুলের তান্ডবে আহত মরিময় সদর হাসপাতালে চিকিৎসাধীন

admin ঢাকা
আপডেট: 17 November 2019, 21:27

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বাইতেখালী গ্রামের মো: শহিদুল ইসলাম পটলের মেয়ে মোছা মরিময় খাতুন (৫) বুলবুল ঝড়ের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। সরজমিনে গিয়ে জানা যায়, গত (১১ নভেম্বর) রবিবার সকাল ৬টার দিকে বুলবুল ঝড়ের তান্ডবে ঘরের মাটির দেয়াল চাপা পড়ে নাক মুখ ও পা ফেটে গিয়ে আহত হয় শিশু মরিময়। তাৎক্ষনিকভাবে শিশুটির পিতা স্থানীয়দের সহযোগিতায় প্রথমে কুলিয়ার একটি ক্লিনিকে নিয়ে যায় কিন্তু তারা শিশুটির অবস্থা খুব খারাপ বলে সাতক্ষীরা নিয়ে যাওয়ার কথা বলায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২য় তলার ৩নং ওয়ার্ডের ২নং জরুরী বিভাগে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *