প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা (সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা পাথর ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের সমাপনী পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ১২ টার সময় পাথর ঘাটা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের জন্য স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান ও তাদের জন্য শুভ কামনা জানানো হয়। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ, সহ সভাপতি মুজিবুল ইসলাম, সহকারী শিক্ষক আছাদুজ্জামান, আসমাউল হোসনা, নয়ন্তি রানী ঘোষ, শবনম মুস্তারী রিপায়ন বিশ্বাস। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ি শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে দৃঢ় প্রতায় ব্যক্ত করেন এবং তাদের জন্য দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুজ্জামান। এছাড়া অভিভাবকদের মধ্য উপস্থিত ছিলেন তানভীর হোসেন বিলকিছ বেগম ফাহিমা পারবর্তী সালমা মিজানুর রহমান আঁখি রেখা প্রমুখ। উল্লেখ এ বছর পাথর ঘাটা প্রাথমিক বিদ্যালয় থেকে ৪১ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

Leave a Reply