ঢাকাFriday , 15 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরার অংশ হিসেবে দেবহাটায় পাখি সংরক্ষনে প্রচার অভিযান

admin ঢাকা
আপডেট: 15 November 2019, 21:11

দেবহাটা প্রতিনিধি: পাখির আবাস স্থল রক্ষা এবং অতিথি পাখি শিকার বন্ধ করার লক্ষে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’র অংশ হিসেবে দেবহাটায় পাখি সংরক্ষনে প্রচার অভিযানের উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকাল থেকে দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে পাখি সংরক্ষন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা করার লক্ষে পাখির আবাসস্থল তৈরির জন্য গাছে গাছে মাটির ভাঁড় স্থাপন করা হয়। সাতক্ষীরা টিভির বার্তা সম্পাদক মীর খায়রুল আলমের নেতৃত্বে উক্ত কার্যক্রমে উদ্বোধন করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, জীব বৈচিত্র্য রক্ষা ও সমাজ সচেতন কর্মী কামারুজ্জামান, রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কার ঘোষ প্রমুখ। কর্মসূচীর অংশ হিসেবে দেবহাটা থানা এলাকা, রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র, টাউনশ্রীপুর বাজার, দেবহাটা, সুশীলগাঁতী সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে পাখি সংরক্ষন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা করার লক্ষে পাখির আবাসস্থল তৈরির জন্য গাছে গাছে মাটির তৈরি ভাঁড় স্থাপন করা হয়। এসময় বক্তারা বলেন, শীতের মৌসুমে অতিথি পাখি নিধন না করে তাদের বসবাসের পরিবেশ সৃষ্টির জন্য সকলকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে। জীববৈচিত্র রক্ষায় কোন অপরাধ দেখলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *