ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা: বারিক ও আনিছুর রহমানকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 14 November 2019, 21:42

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে ডা: দিলীপ কুমার রায় এর সংবর্ধনা অনুষ্ঠান ও আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান বিষয়ক সেমিনার ও হোমিওপ্যাথিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে । গত ১২-১৩ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ এই সংবর্ধনা ও আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারের আয়োজন করে । তারই অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষ রোপণ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে প্রথম মনোনীত হওয়ায় কলেজ অধ্যক্ষ ডা: আ: বারিককে এবং সফল চিকিৎসক হিসেবে কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য বর্ষীয়ান হোমিওপ্যাথিক চিকিৎসক ডা: আনিছুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দিলীপ কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *