কেঁড়াগাছির সমাজ সেবক মীর ওয়াজেদ আলীর ইন্তেকাল
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মীর ওয়াজেদ আলী ( ৮৫) বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহী অ-ইন্না ইলাইহী রাজেউন। মীর ওয়াজেদ আলী বেশ কিছু দিন যাবৎ বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি দীর্ঘ দিন কেঁড়াগাছি উঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত কেঁড়াগাছি মাঝের পাড়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । বাদ মগরিব মরহুমের জানাজা নামাজ শেষে মসজিদের পাশে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন মোকাম্মেল হোসেন। জানাজায় শরিক হন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আবজাল হোসেন (হাবিল) ,কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বীর মুক্তি যোদ্ধা মোসলেম আলী হাজরা, মুক্তিযোদ্ধা হারুন গাজী কেঁড়াগাছি হাইস্কুলের প্রধান শিক্ষক আ: হান্নান, মেম্বার মফিজুল ইসলাম, মেম্বার মহিদুল ইসলাম, সাবেক মেম্বার মুনছুর আলী বিশ্বাস, সাবেক মেম্বার তৌহিদুজ্জামান, মাও: আবুবক্কর ছিদ্দিক মাও; শফিউল্যাহ , মাও; ফিরোজ আহম্মেদ, মীর আনছার আলী , সাংবাদিক ওহিদুজ্জামান (খোকা ) ,মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকার শত শত মুসল্লী বৃন্দ ।

Leave a Reply