ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরিবহনের ধাক্কায় টমটম চালক নিহত

admin ঢাকা
আপডেট: 13 November 2019, 21:12

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পরিবহনের ধাক্কায় সজিবুল ইসলাম (১৮) নামে এক টমটম চালক নিহত হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নোওয়াবাদকাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সজিবুল ইসলাম কাঠভর্তি টমটম (আলমসাধু) নিয়ে শ্যামনগর থেকে কালিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে উপজেলার পিরোজপুর নামক স্থানে পৌছালে ঢাকা থেকে শ্যামনগরগামী সংগ্রাম পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪-৬১৫৯) ওই টমটমকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে শ্যামনগরের দিকে চলে যায়। এসময় টমটম চালক সজিবুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সজিবুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় টমটম চালক সজিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *