ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আইনজীবী সমিতির ওকালতনামা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারকৃত অফিস সহকারী মহসিনসহ দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

admin ঢাকা
আপডেট: 13 November 2019, 21:31

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ওকালতনামা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারকৃত অফিস সহকারী মহসিনসহ দুই জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে এ মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানা এস.আই হাফিজুর রহমান সাতক্ষীরার আমলি আদালত-১-এ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক রেজোয়ানুজ্জামান তাদেরকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৭ নভেম্বর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের দুই জনকে হাতে নাতে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই দিনই আইনজীবী সমিতির সহ-সম্পাদক আনিসুজ্জামান বাদী হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন, সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে গ্রেপ্তারকৃত রাজিব বিল্লাহ, একই উপজেলার বাঁশঘাটা গ্রামের আমিরুল হকের ছেলে গ্রেপ্তারকৃত আইনজীবী সমিতির অফিস সহকারী মহসিন হোসেন, বকচরা গ্রামের হাবিবুর রহমান সরদারের ছেলে পলাতক জাকির হোসেন ফিরোজ ও যুগরাজপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে পলাতক মঈনুর রহমান মঈন।
এ মামলার তদন্ত কর্মকর্তা এস.আই হাফিজুর রহমান জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে উপরোক্ত চার আসামীসহ অজ্ঞাত কয়েকজন জালিয়াতি চক্র দীর্ঘদিন যাবৎ ওকালতনামা, ডেমি, কোর্ট ফি, বেল বন্ড সহ বিভিন্ন কাগজপত্র জাল তৈরি করে তা বিক্রি করে আসছিল। এক পর্যায়ে গত ৭ নভেম্বর গ্রেপ্তারকৃত রাজিব ও মঈনকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই দিনই আইনজীবী সমিতির সহ-সম্পাদক আনিসুজ্জামান বাদী হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত দুজন পুলিশের কাছে ওকালতনামা ও সিল জালিয়াতির সঙ্গে জড়িত বলে স্বীকারও করেছেন। তদন্ত কর্মকর্তা বুধবার সাতক্ষীরার আমলি আদালত-১-এ তাদেরকে ৭ দিনের রিমান্ড নেয়ার জন্য আবেদন জানালে আদালতের বিচারক রেজোয়ানুজ্জামান তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে, এ মামলার অপর দুই আসামি ফিরোজ ও মঈন পলাতক রয়েছে বলে তিনি আরো জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *