দেবহাটায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামিসহ আটক-৩
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত-২ আসামিসহ আরো একজন আটক হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেবহাটা থানা পুলিশ। থানার এএসআই সুজিত বিশ্বাস ও ফেরদাউস অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম ও পাঁচপোতা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাফিজুর রহমান এবং সাংবাড়িয়া গ্রামের নুর আলীর ছেলে আব্দুস সালামকে আটক করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সাজাপ্রাপ্ত আসামি আটক করে।

Leave a Reply