ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 12 November 2019, 21:53

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস-নাশকতা ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাজিব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবতী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীমান্তবর্তী বিওপির বিজিবি প্রতিনিধিগণ প্রমুখ। সভায় বক্তাগণ কলারোয়ার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে আর এম সেলিম শাহনেওয়াজ বলেন – সম্প্রতি জেলা ব্যাপী ঘটে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুল আল্লাহর রহমতে আমরা সুন্দর ভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি, সবার সার্বিক প্রচেষ্টার ফলে আমরা মোকাবিলা করার প্রস্তুতি নিতে পেরেছিলাম। উপজেলা ব্যাপী কোথাও কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তারপরও যদি কোন ইউনিয়নে কারোর বাড়ি ঘরের ক্ষতি হয়ে থাকে তার ছবি তুলে প্রতিবেদন আকারে আজকের মধ্যে আমার নিকট পাঠিয়ে দেবেন। তিনি আরো বলেন- জেলা ব্যাপী ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরার কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে, আমরাও খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে র‌্যালির মাধ্যমে এর কার্যক্রম শুরু করব। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজিব হোসেন বলেন কলারোয়ার সার্বিক আইন শৃঙ্খলার মান খুব ভাল। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, অক্টোবর মাসে কলারোয়া থানায় মোট ৩২ টি মামলা হয়েছে তার মধ্যে ২০ মামলাই মাদকের বিরুদ্ধে। তিনি আরো বলেন- ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল কিন্তু আল্লাহর রহমতে আমারা সবাই ভাল আছি, আমাদের সুন্দরবনই আমাদের বাঁচিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *