জেলা যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহরের ইসু মিয়া সড়কের মুনজিতপুর মীর মহলে জেলা যুবলীগের আয়োজনে দিবসটি পালন করা হয়। যুব নেতা মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ৭৫’এর ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ নিয়েই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতা-কর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আলোচনা সভা শেষে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ৭৫’এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বুলবুল’র তান্ডবে নিহতদের রুহের মাগফিরাত কামনা, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবু বক্কর। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।

Leave a Reply