ঢাকাMonday , 11 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

admin ঢাকা
আপডেট: 11 November 2019, 21:49

খুলনা প্রতিনিধি: খুলনার রুপসায় মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে, ফকিরহাট থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৮ টায় রুপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবিপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী উপজেলা বটিয়াঘাটার জলমাচক্রাখালী ইউনিয়নের আমজাদ খাঁ নামের এক মাহেন্দ্র যাত্রী গুরতর আহত হন। নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়ি চালক ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহত নজরুল রুপসা থেকে মোটরসাইকেল যোগে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবিপুরে রুপসার দিকে আসা মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। কনস্টেবল নজরুলের মর-দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *