প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সভা অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় “বুলবুল ” এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় কলারোয়ায় প্রস্ততি মূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলারোয়া বাসস্ট্যান্ড শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি ও রবিউল আলম মল্লিক, সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা শফিউল আলম শফি, মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, মোস্তাফিজুর রহমান মোস্ত, শেখ সাগর হোসেন, আজিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, মিঠু মেম্বর, জিকরিয়া,সাইদুর রহমান, উজ্জল সহ অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লাল্টু কলারোয়া পৌরসভাসহ ১২টি ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের স্ব-স্ব এলাকায় সার্বক্ষনিক উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক হিসেবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply