Sunday, 6 September 2026

দ‌ক্ষিণ শ্রীপুর ইউ‌নিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

admin ঢাকা
আপডেট: 8 November 2019, 19:20

মোঃ র‌বিউল ইসলাম দ‌ক্ষিণ শ্রীপুর ( কা‌লিগঞ্জ) প্র‌তি‌নি‌ধি : ঘূর্ণিঝড় বুলবুল আঘাত মোকাবেলায় দ‌ক্ষিণ শ্রীপুর ইউ‌নিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা ৮ ন‌ভেম্বর দুপুর ১২ টায় দ‌ক্ষিণ শ্রীপুর ইউ‌নিয়ন পরিষদের হল রু‌মে অনু‌ষ্ঠিত হয়। ইউ‌নিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ‌সভাপ‌তি চেয়ারম্যান বাবু প্রশান্ত সরকারের নি‌র্দেশক্র‌মে অন্যতম সদস্য জনাব আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সা‌বেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৭ নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য মোঃ মিলন হো‌সেন। তি‌নি আগত ঘূ‌র্ণিঝড় বুলবুল এর সম্ভাব্য ক্ষয়ক্ষ‌তি সর্ম্প‌কে আ‌লোচনা ক‌রেন। পাশাপা‌শি ঘূ‌র্ণিঝড় বুলবুল এর আঘাত থে‌কে আমা‌দের জান মাল এর ক্ষ‌তি হ্রাস করা যায় সে‌ বিষয় আ‌লোচনা ক‌রেন। উক্ত সভায় জানানো হয় , ৪ নং সতর্ক সং‌কেতের আ‌লো‌কে সম্ভব্য প্রভাব মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয় । এছাড়া ঘুণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে । যেখানে পুুরুষ ও ম‌হিলা‌দের আলাদা আলাদা রু‌মে আশ্রয় নিতে পারবে । ইউনিয়ানে মেডিকেল টিম গঠন,সেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা ,শুকনো খাবার সংরক্ষন ,মাইকিং করার সিদ্ধাbন্ত গ্রহন করা হয় । উক্ত সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন ইউ‌নিয়ন দু‌র্যোগ সদস্যবৃন্দ, যুব‌সেচ্ছা‌সেবক মোঃ র‌বিউল ইসলাম, মোঃ র‌ফিকুল ইসলাম, শামীম পার‌ভেজ , সাংবা‌দিক শিমুল হো‌সেন সহ আরও অ‌নে‌কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *