ঢাকাFriday , 8 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানিয়েছেন এমপি রবি

admin ঢাকা
আপডেট: 8 November 2019, 21:42

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সতর্ক বার্তায় এমপি রবি বলেন, প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে, বাংলাদেশ উপক‚লের দিকে এগোতে থাকা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরই মধ্যে প্রবল আকার ধারণ করেছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সাতক্ষীরায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ জন্য সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌর আ’লীগের সকল দলীয় নেতা কর্মী ও সমর্থক এবং সেই সাথে সাতক্ষীরা জেলাবাসীকে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সতর্ক ও সজাগ থাকার আহŸান জানিয়েছেন। সেই সাথে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতিসহ সতর্ক ও সজাগ থাকার আহŸান জানিয়েছেন। মুসলিমদের মসজিদে মসজিদে মহান আল্লাহর কাছে দোয়া এবং অন্যান্য স্ব-স্ব ধর্মাবলম্বীদের এ দুর্যোগ থেকে পরিত্রাণ ও মুক্তির জন্য প্রার্থনা করার আহŸান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *