কাটা হাত জোড়া লাগাল সিবি হসপিটালের ডাক্তার
ডেস্ক রিপোর্ট: কাটা হাত জোড়া লাগালেন সি বি হসপিটালের হাড়ভাঙা, জয়েন্ট, স্পাইল, বাত-ব্যথা, নার্ভ ও শিরা রোগ বিশেষজ্ঞ ডা. মো: মাহমুদুল হাসান পলাশ। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পাউখালী এলাকার খায়ের হাজির “স” মিল কর্মচারী বাবলু আহমেদ ৬ নভেম্বর হাতের হাড় ও রগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় সিবি হসপিটালে ভর্তি হন। তার হাতের অবস্থা এতই খারাপ ছিল যে আত্মীয় সজনরা বাবলুর হাত জোড়া লাগার আশা ছেড়ে দেন। সিবি হসপিটালের অত্যাধুনিক যন্ত্রপাতির সহায়তায় ডা. মো: মাহমুদুল হাসান পলাশের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা ব্যাপী অপারেশন এবং মাইক্র সার্জারীর করে তিনি হাত জোড়া লাগাতে সক্ষম হন। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন প্রায় অসাধ্য এ অপারেশনটি সফল হয়েছে, তিনি আরও বলের ‘স’ মিলের কোরাতের আঘাতে রোগীর হাতের হাড় ও সমুদয় শিরা বিচ্ছিন্ন হয়ে যায়। কোন অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ৬ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করলে সফল হওয়া যায়। বর্তমানে রোগী সুস্থ্য আছে বরে জানান সিবি হসপিটালে কর্তব্যরত চিকিৎসক।

Leave a Reply