ঢাকাThursday , 7 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু

admin ঢাকা
আপডেট: 7 November 2019, 21:41

মো. ইহছাক আলী, শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৩ দিনব্যাপী নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়। ছবি তোলা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন ও টিম লিডার বসুদেব কুমার মন্ডল। প্রথম দিন শোভনালী ইউনিয়ন পরিষদে ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে ২য় দিন (বৃহস্পতিবার) ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে এবং ৩য় দিন (শনিবার) ৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা হবে। ১ম দিন পুরুষ ২শ’ ৪৮ জন এবং মহিলা ১শ’ ৭৩ জন মোট ৪শ’ ২১ জন এবং ২য় দিন পুরুষ ২শ’ ৯৪ জন মহিলা ১শ’ ৩৯ জন মোট ৪শ’ ৩৩ জন ছবি তুলেছেন। টিম লিডার বসুদেব কুমার মন্ডল জানান, বুধবার থেকে ছবি তোলা কার্যক্রম শুরু হয়েছে। দু’টি পয়েন্টে মোট ৩ দিন ধরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *