প্রতাপনগরে গবাদি পশু ও সবজি বীজ বিতরণ
প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: প্রতাপনগর-আনুলিয়ায় দুস্থ অসহায়দের মাঝে গবাদি পশু ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১১ টায় আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। লুক্সেমবার্গের সহযোগিতায় ফ্রেন্ডশিপের বাস্তবায়নে ট্রান্সিশন ফান্ড প্রোজেক্ট এর বাস্তবায়ন করেন। এছাড়া গত বৃহস্পতিবার থেকে ভিন্ন ভিন্ন ধারাবাহিক ভাবে দুটি ইউনিয়নে অসহায়দের মাঝে গবাদি পশু ছাগল-ভেড়া ও সবজি বীজ বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। ফ্রেন্ডশিপ নথ সাউথ প্রকল্পের সি আই ডি আর আর সাতক্ষীরা আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় ছাগল-ভেড়া বিতরণ করেন আনুলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন এবং প্রতাপনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এ সময় উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দু’টি ইউনিয়নে ১শ’ ৮০টি ছাগল-ভেড়া ও স্ব স্ব এলাকায় তালিকা ভুক্তদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।

Leave a Reply