দেবহাটায় মসজিদ ও ক্লাবে অনুদান প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির ব্যক্তিগত তহবিল থেকে একটি মসজিদ ও একটি ক্লাবের উন্নয়নকল্পে অনুদান প্রদান করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নিজস্ব কার্যালয়ে উপজেলার সুবর্নাবাদ সেড জামে মসজিদে ২০ হাজার ও সুবর্নাবাদ ইউনাইটেড ক্লাবের উন্নয়নে ১০ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় তিনি বলেন মসজিদ একটি পবিত্র স্থান আল্লাহ পাকের ঘর যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের সহযোগিতার আহŸান জানান। এছাড়া সমাজ উন্নয়নে যুবকদের ভূমিকা রাখা ও মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান। একই সাথে মাদক-অনৈতিক কর্মকান্ড যাতে না হয় সেদিকে খেয়াল রাখার আহŸান জানান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply