ঢাকাThursday , 7 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 7 November 2019, 21:09

ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাড. সোমনাথ ব্যানাজী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাড. সরদার আমজাদ হোসেন, অ্যাড. শহিদুল্লাহ, অ্যাড. এ বি এম সেলিম, অ্যাড. সৈয়দ রেজওয়ান আলী, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. আকবর আলী, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. অসিম মন্ডল, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. বাপ্পি, অ্যাড. সোহরাব হোসাইন, অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. জিয়াউর রহমান জিয়া প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর বাদী জানান। একই অনুষ্ঠানে গণ-ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক জজ কোর্টের আইনজীবী আ.ক.ম. সামছুদ্দোহা খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *