ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইয়ুথ ক্লাব পরিদর্শন করলেন ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দল

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 21:48

নওয়াবেকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে ইয়ুথ ক্লাব পরিদর্শন ও যুব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দল। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় প্রতিনিধি দলটি উপজেলার এভারগ্রীণ যুব সংঘ পরিদর্শন করেন। পরবর্তীতে যুবদলের গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় করেন আমেরিকা থেকে আগত ও বাংলাদেশে নিযুক্ত ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা ইয়ুথ ক্লাবের সদস্যদের সমাজ উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন কুসংস্কার, বাল্যবিবাহ, ইভটিজিং ও জীবন দক্ষতা উন্নয়নে ইয়ুথদের সম্পৃক্ততা বিষয়ক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। ক্লাবের সদস্যদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি কথা বলেন এ প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনকালে তারা ক্লাবের সদস্যদের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা এবং তাদের বার্ষিক কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় প্রতিনিধি দল ক্লাবের সামগ্রিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর দুপুরে প্রতিনিধি দলটি উপজেলার উত্তর আটুলিয়ায় যুবদলের গ্রাম উন্নয়ন কমিটির যুবকদের সাথে মতবিনিময় করেন। পরে বিকাল ৩টার দিকে উপজেলা ওয়ার্ল্ড ভিশন অফিসে যুব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দলটির সদস্যরা। আমেরিকা থেকে আগত ওয়ার্ল্ড ভিশনের ইয়ুথ ও ওয়ার্কফোর্স ডেভালপমেন্ট’র প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা মরজান, গেøাবাল এডুকেশন, এমপ্লয়মেন্ট ও এনগেজমেন্ট’র প্রোজেক্ট ম্যানেজার ক্রিস্টিনা বøুমেল (পিএইচডি), ইয়ুথ ডিভেলপমেন্ট কো-অর্ডিনেটর আশিক বিল্যাহ, সুশীলন নবযাত্রা প্রকল্পের ডকুমেন্টেশন ও এক্সটারনাল কমিউনিকেশন কো-অর্ডিনেটর জাহানারা, নবযাত্রা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার অফিসার মমতা চক্রবর্তী, টেকনিক্যাল অফিসার (জেন্ডার) আসাদুজ্জামান রিপন, জেন্ডার অর্গানাইজার সুচিত্রা রানী ও নবযাত্রা প্রকল্পের ইয়ুথ জার্নালিস্ট সহ ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *