কেন্দ্রীয় কর্মসূচি: সাতক্ষীরায় কর্মস্থলে সার্ভেয়ারদের কালো ব্যাজ ধারণ
ডেস্ক রিপোর্ট: ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫দফা দাবি আদায়ের লক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সার্ভেয়ারগণ কালো ব্যাজ ধারণ করেন। বুধবার (০৬ নভেম্বর) সাতক্ষীরা সদর ভূমি অফিসের সার্ভেয়ার আইডিএসইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুর রহমান তারেক তার কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করেন। আইডিএসইবি কেন্দ্রীয় কমিটির ন্যায্য দাবি-সার্ভেয়ার ও সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ‘ইনস্টিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)’। ১০ম গ্রেডে বেতন ছাড়াও কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির লক্ষে পিএসসি কর্তৃক সুপারিশ প্রাপ্তদের দ্রæত জিও (সরকারি আদেশ) জারি, সকল দপ্তরে সার্ভেয়ার ও সমমান পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি)’ প্রতিস্থাপন, ওই পদের সকল কার্যক্রম কারিগরি সংশ্লিষ্ট বিধায় সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা এবং সকল দপ্তরে সার্ভেয়ার ও সমমানের শূন্যপদে দ্রæত নিয়োগ দেওয়ার দাবি, ভূমি মন্ত্রণালয়ের কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে দীর্ঘ ১৬ বছর যাবৎ কোনো পদোন্নতি বা নিয়োগ না থাকায় এক হাজার ৪শ’ টি পদের মধ্যে এক হাজার ২শ’ ৫০টি পদ শূন্য রয়েছে। এ সকল শূন্য পদ পূরণে মহামান্য আদালতের ৮টি মামলার রায় বাস্তবায়নে মন্ত্রণালয় হতে সুপারিশ চেয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০১৬ সালে পিএসসি দ্রæত নিয়োগের সুপারিশ করেছে। এরপর সুপারিশ প্রাপ্তদের জিও জারির বিষয়ে ভূমি-মন্ত্রী গত ২৮ এপ্রিল নথি অনুমোদন করলেও এখনও জিও জারি করা হয়নি। যা অত্যন্ত দু:খ জনক। সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্তে¡ও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। অথচ উক্ত বৈষম্য দূরীকরণে ‘সকল ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেড’ প্রদানে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। আগামী এক মাসের মধ্যে ওই অনুশাসন বাস্তবায়ন চায় আইডিএসইবি। আইডিএসইবি কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে প্রত্যেক জেলায় আইডিএসইবি’র শুদ্ধাচার সভা, নিজ নিজ কর্মস্থলের অফিস প্রধানের নিকট দাবিনামা উপস্থাপন এবং সহকর্মীদের নিকট দাবি সংবলিত লিফলেট বিতরণ, অফিসে পোস্টার প্রদর্শন। প্রধানমন্ত্রী বরাবর সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের মাধ্যমে আইডিএসইবি কর্তৃক দাবিনামার আবেদন করা, বিভাগীয় কমিশনার (সকল) ও ডিপার্টমেন্টাল প্রধানদের নিকট দাবিনামার আবেদন, প্রধানমন্ত্রী বরাবর কেন্দ্রীয় আইডিএসইবি কর্তৃক দাবিনামার আবেদন করা, কালো ব্যাজ ধারণ, নিজ নিজ কর্মস্থলে অফিস সময়ের অতিরিক্ত এক ঘণ্টার বেশি অবস্থান করে সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা, নিজ নিজ কর্মস্থলে এক ঘণ্টা কলম বিরতি, নিজ নিজ কর্মস্থলে দুই ঘণ্টা কলম বিরতি, আগামী ০৫ ডিসেম্বরের মধ্যে ন্যায় সংগত সকল দাবি বাস্তবায়ন না হলে ০৭ ডিসেম্বর পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply