সাতক্ষীরায় জয়িতা অন্বেষণে আবেদন শুরু
নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৯ শীর্ষক কর্মসূচীতে বাছাই পরবর্তী নারীদের আবেদন শুরু হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদফতর সূত্রে জানা গেছে, ৫টি ক্যাটাগরিতে নারীদের আবেদন কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি উপজেলার ইউনিয়নগুলো থেকে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সে সব নারীরা আবেদন করতে পারবেন। প্রত্যেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক অফিস, জেলা মহিলা বিষয়ক দফতর থেকে আবেদন ফর্ম নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে মহিলা বিষয়ক অফিসে জমা দিতে পারবে। তবে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রথমে আবেদনকারীদের মধ্যে থেকে ৫জন নারীকে বাছাই করে উপজেলা পর্যায়ে পুরস্কৃত করা হবে। পরে সবগুলো উপজেলা থেকে নির্বাচিত ৫জন জেলার শ্রেষ্ঠ জয়ীতা হিসেবে নির্বাচিত হবে। ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে জয়ীতারা নির্বাচিত হবে। শ্রেষ্ঠ জয়ীতারা সনদপত্র ও সম্মাননা পাবেন।

Leave a Reply