ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে পৃথকভাবে জেল হত্যা দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 3 November 2019, 22:59

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক ভাবে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। রোববার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে পশুহাট মোড়ে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে সরকারী কলেজ মোড়ে বিশ^াস মার্কেটে চত্বরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পৌর সদরের পশুহাট মোড়ের আ.লীগের অফিস চত্বরে আলোচনা সভায় উপজেলা আ‘লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি খায়বার হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, এসএম মনিরুল ইসলাম, মাস্টার নুরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, মাহবুবর রহমান মফে, শেখ ইমরান হোসেন, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সদস্য সরদার আনছার আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছেসেবক লীগের আহŸায়ক আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রাম প্রসাদ দত্ত, ইউপি সদস্য নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার মফিজুল ইসলাম প্রমুখ। অপরদিকে সরকারী কলেজ মোড়ে বিশ^াস মার্কেটে চত্বরে কলারোয়া পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা আ.লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, শেখ জাকির হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহিম, সিদ্বেশ্বর চক্রবর্তী, মাস্টার ইলিয়াস হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্ত সহ আ.লীগ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *