ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শ্যালকের পিটুনিতে ভগ্নীপতি নিহত থানায় মামলা

admin ঢাকা
আপডেট: 3 November 2019, 22:32

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে শ্যালকের পিটুনিতে ভগ্নীপতি পঞ্চরাম সরকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ব্যাপারে আশাশুনি থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, মিত্র তেঁতুলিয়া গ্রামের গৌরপদ সানার ছেলে ধীরশান্ত সানা তার ভগ্নীপতি ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের ছেলে পঞ্চরাম সরকারের কাছে ৩ হাজার ৫শ’ টাকা পেতেন। এ নিয়ে অনেকবার বসাবসি হলেও ভগ্নীপতি টাকা শোধ করেননি। শনিবার (২ নভেম্বর) টাকা পরিশোধ করার কথা ছিল। এদিন বিকেল সাড়ে ৪ টার দিকে পঞ্চরাম টাকা দেবে বলে পাওনাদার ধীরশান্ত সানাকে বাড়ি থেকে ডেকে তেতুলিয়া বাজারে নিয়ে আসেন। টাকা লেনদেন নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধীরশান্ত সানা ভগ্নীপতি পঞ্চরাম সরকারকে কিল ঘুসি মারতে থাকে। পঞ্চরাম শ্যালকের লাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে খবর দেয়। অ্যাম্বুলেন্স আসার পূর্বেই তার মৃত্যু হয়। এসআই হাসানুজ্জামান জানান, পুলিশ নিহতের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জবা রানী সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ধীরশান্তকে গ্রেফতারের জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *