সাতক্ষীরায় ইসলামী ব্যাংক আরডিএস গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ‘ক্ষুদ্র বিনিয়োগের সম্প্রসারণ, গ্রাম বাংলার উন্নয়ন’ ¯েøাগানে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারে ইসলামী ব্যাংক খুলনা জোনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জোনের ইভিপি মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ’র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক সবার জন্য উন্মুক্ত। এ ব্যাংকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকার। ইসলামী ব্যাংক মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।’ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভিপি ও শাখা প্রধান শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, ইভিপিএন্ড হেড অব রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন এম. জোবায়ের আজম হেলালী প্রমুখ। সমাবেশে জানানো হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় আরডিএস সদস্যরা বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হচ্ছে। মেলায় ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ৭টিস্টলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ১৩ টি স্টল বসে। স্টল গুলোতে শপিং ব্যাগ, অ্যাকুরিয়ামে মাছ চাষ, পুথির কাজ, বুটিক, পাটের ব্যাগ, নকশি কাঁথা, কাগজ দিয়ে ফুলদানি তৈরি, মানি ব্যাগ, চাবির রিং প্রদর্শনী হচ্ছে। অনুষ্ঠানে সাতক্ষীরাসহ খুলনা জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আরডিএস সাতক্ষীরা শাখার জুনিয়র অফিসার আব্দুল্লাহ আল মামুন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার এএইচএম তারেক।

Leave a Reply