ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 2 November 2019, 22:21

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শ্যামনগর এম.এম প্লাজার ভার্তা বাড়ি হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন। সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির শিক্ষা বিষয়ক সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সদস্য সচিব আবু তাহের, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক রাজিবুল্লাহ, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক সাংবাদিক আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন সহ শ্যামনগর উপজেলা ১২ ইউনিয়ন জাতীয় পার্টির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পুনরায় শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশিদকে সভাপতি, এম কামরুজ্জামান কে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *