ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 2 November 2019, 22:24

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর হতে বিশাল এক র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সমবায়ী পঞ্চানন সানা, শেখ মিজানুর রহমান, অশোক কুমার ঘোষ, চিত্তরঞ্জন রায়, গাজী নজরুল ইসলাম, এম.এম. আজিজুল হাকিম, রেজাউল ইসলাম, দেবব্রত রায় দেবু, সুশান্ত সরকার, আবু সাহাব, বিদ্যুৎ কুমার ঘোষ, রাজিব মন্ডল, মোহাম্মদ আলী গাজী, আব্দুল জব্বার, শাহিন হোসেন, দ্বিজেন মন্ডল, গফফার মোড়ল ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *