দেবহাটায় সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে পুলিশের মতবিনিময় ও পথসভা
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগম স্থানে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও নারী নির্যাতন বিরোধীসহ সকল প্রকারের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে মতবিনিময় ও পথসভা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় শুরুতে উপজেলার নাংলা বাজারে পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জামাল গাজী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার পিএসআই দেব কুমার দাস, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য মুজিবর রহমান, থানার এএসআই হানিফ হোসেন, নাংলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আইয়ুব হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি এবাদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধ সহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহŸান জানিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করাসহ সকল প্রকারের অবৈধ কর্মকান্ড বন্ধে বদ্ধপরিকর। তাই মাদক ও সকল প্রকারের অপরাধমূলক কাজ দেশ থেকে নির্মূল করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেউ বা কোন ব্যক্তি যদি মাদক সেবন বা ব্যবসা করে তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার জন্য সকলের প্রতি আহŸান জানানো হয়। যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

Leave a Reply