ঝাউডাঙ্গায় ৪দলীয় ফুটবল টুর্নামেন্টেরর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪ টায় ঝাউডাঙ্গা পাথরঘাটা ফুটবল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডোমি ও সপ্তমগ্রাম ফুটবল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি টাইব্রেকারের মাধ্যমে (৩-২) গোলের ব্যবধানে খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমিকে পরাজিত করে সপ্তমগ্রাম রিক্রেশন ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নদের ২ হাজার টাকা ও রার্নাস আপ ট্রফি ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন রেফারি (অবসরপ্রাপ্ত পুলিশ) মুফিজ্ুল হক, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আমানুল্লাহ ও ফয়সাল। এ সময় দর্শক সারিতে ব্যবসায়ী আ: মাজেদ সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, আসাদুজ্জামান গাইন, নুরুল হক, জাহাঙ্গীর হোসেন বুলো, আ: কাদের, রুস্তম হোসেন, মনিরুল ইসলাম, সোহারাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন সাইদুর রহমান।

Leave a Reply