ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজে ভুয়া বিল ভাউচারে ৬ কোটি ৬লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ : সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:26

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের Picture Archiving And Communication System (Pacs) নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারীজ যন্ত্রপাতি ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচার দিয়ে পরস্পরের যোগসাজশে সরকারের কাছ থেকে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক তত্ত¡াবধায়ক ডা. শাহজাহান আলীসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদক খুলনা কার্যালয়ে (মামলা নং-৯) এ মামলাটি দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলী, ঢাকার পুরানো পল্টন এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার, ঢাকার সেগুন বাগিচার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবীব, ঢাকার বেঙ্গল সাইন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দীন সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্যাকস নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারীজ যন্ত্রপাতি ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচার দিয়ে পরস্পরের যোগসাজশে সরকারের কাছ থেকে ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়। এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ডা. শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত নম্বারে ফোন দিলে তার নম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *