শ্যামনগর গড়কুমারপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও (কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিটের উদ্যোগে উপক‚লীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় বারসিক’র সহযোগিতায় বেলা ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপক‚লীয় এলাকার মানুষের শত ভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গবেষণা ধর্মী প্রতিষ্ঠান বারসিক এর লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সার্বিক তত্ত¡াবধানে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মুজাহিদুল ইসলাম (সাঈদ) (এমবিবিএস) এর নিবিড় পর্যবেক্ষণে এলাকার নারী, পুরুষ, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী সহ ৪১ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা বয়োজ্যেষ্ঠ্য শাহাবুদ্দিন বলেন, বনবাদা করার কারণে আমাদের অধিকাংশের ব্যথার পরিমাণ বেশি। চিকিৎসা সেবা সম্বন্ধে ডা. মুজাহিদুল ইসলাম বলেন, এলাকার রোগীদের মধ্যে অধিকাংশ বয়স্ক এবং তাদের মধ্যে ব্যথার বেশি পরিমাণ দেখা গেছে। এ সময় সিডিও ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিটের সভাপতি মো. মহসিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদস্য ময়না, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply