ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:33

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি: এর উদ্যোগে ফ্রি গাইনি ও প্রসূতি রোগী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পাটকেলঘাটা আল-ফারুক আদর্শ একাডেমিতে গাইনি ও প্রসূতি রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হয়। শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইয়াসমীন সুলতানা। এ সময় আল-ফারুক আদর্শ একাডেমির অধ্যক্ষ আব্দুল হালিম, সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লি: এর প্রতিনিধি রাসেদুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *