ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দোকানের তালা ভেঙে মালামাল চুরি

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:33

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাজারে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজরের বলফিল্ড মোড়ে হাফিজের ব্যাটারি ও কাঠের দোকানে এ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে ব্যাটারি চালিত ভ্যানের ৪ সেট ব্যাটারি ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। দোকানের মালিক পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের হাফিজ মোড়ল বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা ও সাঁটার খোলা। দোকানের সব মালামাল চুরি হয়েছে। এই ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *