ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে উপজেলা প্রশাসনের উঠান বৈঠক অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 22:08

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলারোয়া তথ্যকেন্দ্রের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার সার্বিক সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. এবিএম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আর এম সেলিম শাহ্ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. ফারুক হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল। এ সময় কলারোয়া মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *