ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ৫ সদস্যবিশিষ্ট তদারকি কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:42

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুুুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার)। গত ২৮ অক্টোবর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব নজরুল ইসলাম কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তদারকির জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির দলনেতা মনোনীত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। কমিটির সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি.এম শফিউল আযম লেলিন, নির্বাহী সদস্য ডা. মুনসুর আহমেদ, নির্বাহী সদস্য মীর মোশাররফ হোসেন মন্টু ও নির্বাহী সদস্য অসীম কুমার মৃধা।

দলনেতা অধ্যক্ষ জাফরুল আলম বাবু ৭ নভেম্বর কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য ৫সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট সদস্যদের সাথে নিয়ে দায়িত্বপ্রাপ্ত উপজেলার সাংগঠনিক কার্যক্রমে অংশ নেয়ার জন্য গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পত্র প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *