ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:30

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (২০১৯-২০) ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ খেলার উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘সৌম্য মুস্তাফিজ হতে না পারলেও ভাল খেলোয়াড় হতে হবে সেই লক্ষে এগিয়ে যেতে হবে। খেলার পাশাপাশি নিজের শরীরকেও ঠিক রাখতে হবে। ভাল খেলা উপহার দেওয়ার মাধ্যমে একদিন জাতীয় দলে তোমাদের নাম লেখাবে।’ উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন আহমেদ। উদ্বোধনি খেলায় ভোলা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দল অংশ নেয়। খেলায় ঝিনাইদহ জেলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভোলা জেলা দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, আল-আমিন কবির চৌধুরী ডেভিট, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, বিসিবি’র কোস মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ। আজ শুক্রবার (১ নভেম্বর) জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (২০১৯-২০) ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ এর দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা জেলা দল বনাম কুষ্টিয়া জেলা দল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ এর ভেন্যু ম্যানেজার আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *