আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। মোট ৩শ’ ৩ ভোটের মধ্যে ১শ’ ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬টি ভোট বাতিল হয়েছে। সাইদুর রহমান ১শ’ ৪৩ ভোট, জাহাঙ্গীর হোসেন ১শ’ ৪১ ভোট, শরিফুল ইসলাম ১শ’ ২৮ ভোট, আরিফুল ইসলাম ১শ’ ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ৭৫ ভোট। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান। তাকে সহযোগিতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী।

Leave a Reply