আশাশুনিতে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে আশাশুনিতে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের স্বাগত বক্তব্য শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম প্রমুখ। এ সময় বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লেখা পড়া শেষে সততা, নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করার জন্য সবাইকে আহŸান জানান। উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানে গল্প ও কবিতা রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দলগত দেশাত্মবোধক সংগীত ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply