ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলীপুর থেকে ফেন্সিডিলসহ আটক-১

admin ঢাকা
আপডেট: 30 October 2019, 21:50

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের আলীপুর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সদর উপজেলার আলীপুর বুলারআটি মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী নাম তপন সরকার (৩২)। তিনি আলীপুর চেকপোস্ট এলাকার রামপদ সরকারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, সদর উপজেলার আলীপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার, এ.এসপি সমীর সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল বুলারআটি মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন। র‌্যাব আরও জানায়, জব্দকৃত ফেন্সিডিলসহ উক্ত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *