কাশিমাড়ীতে জীবন দক্ষতা বিষয়ক কোর্স সমাপনী ও সনদ বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা অধিবেশন শিখন বিনিময় কোর্স সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় ইউনিয়নের গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আওতায় কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে এবং জীববিজ্ঞান প্রভাষক জহুরুল হকের সঞ্চালনায় প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সহ-অধ্যাপক গোলাম ফারুক, রুহুল আমিন, মনোবিজ্ঞানের ডিমোনেস্ট্রেটর শিরিন হক, প্রভাষক সোহেল রানা, শংকর কুমার, নাসিরউদ্দীন, বাসুদেব কুমার, ক্রীড়া শিক্ষক নুর হোসেন, জেন্ডার অর্গানাইজার সুচিত্রা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ২০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

Leave a Reply