ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মথুরাপুরের জয়নাল বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

admin ঢাকা
আপডেট: 29 October 2019, 21:16

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুরের জয়নাল বেকারির মালিক নুর হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য উৎপাদনে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন। সূত্র জানায়, মথুরাপুর বাজারের জয়নাল বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের অস্তিত্ব পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *